লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে।

কমিটির নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কাছে ১ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেয়। এর আগে মিল্টন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ–সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ

সামিট এলএনজি টার্মিনাল চার দিন বন্ধ, গ্যাস সরবরাহে ঘাটতির শঙ্কা

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬