লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে ৮ পিস্তল নিয়ে যুবকের হুমকি: ‘তোদের মরণের টিকিট’

চট্টগ্রামের রাউজানে আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত হৃদয় বুলেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামের রাউজানে এক যুবকের আটটি বিদেশি পিস্তল প্রদর্শনের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে কাপড়ের ওপর সাজানো অবস্থায় একাধিক পিস্তল দেখা যায়। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে যে, অস্ত্রগুলো অবৈধ এবং থানা থেকে লুট করা।

ভিডিওতে থাকা ব্যক্তি রাউজানের নোয়াপাড়ার বাসিন্দা এবং ‘হৃদয় বুলেট’ নামে পরিচিত বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি জানান, অভিযুক্ত হৃদয় বাদশার ছেলে। তার বিরুদ্ধে অতীতে চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্র প্রদর্শন করে মানুষকে জিম্মি করার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে পরবর্তীতে সে জামিনে জেল থেকে বের হয়ে যায়।

গত বুধবার রাতে ‘মামুন চেয়ারম্যানের সমর্থক গোষ্ঠী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা ব্যক্তি ঠিক কাকে উদ্দেশ করে ‘তোদের মরণের টিকিট’ সংক্রান্ত মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়। তবে ভিডিওটি প্রকাশ করে রাউজান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ওই যুবককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম বুধবার সকালে জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। এ বিষয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ভিডিওটির সত্যতা ও উৎস যাচাইয়ের কাজ চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিডিওটি এমন এক সময়ে সামনে এল, যখন গত দুই বছরে একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলিবর্ষণ, রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাউজান দেশের অন্যতম আলোচিত সহিংসতাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। অস্ত্রধারীদের তৎপরতা, পাহাড়ি এলাকায় তাদের আশ্রয় নেওয়া এবং চাঁদাবাজির অভিযোগে স্থানীয় মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

‎রোগীর অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, দুই মাসেও খোলেনি ধনীপাড়া কমিউনিটি ক্লিনিক!

রাউজানে ৮ পিস্তল নিয়ে যুবকের হুমকি: ‘তোদের মরণের টিকিট’

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬