লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধা: বরগুনায় মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং রাষ্ট্রীয় সম্মাননা বা গার্ড অব অনার প্রদানে বিঘ্ন ঘটানোর ঘটনার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পদ নন; তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে জানাজা, দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বাধা সৃষ্টি করা মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি চরম অসম্মানজনক, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরসহ যে কোনো মহলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের অবমাননা বা রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বাধা দেওয়ার অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তাঁরা পিরোজপুরের এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে মো. ইউসুফ আলী মৃধা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা মানে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্মান রক্ষা করা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার ওপর জোর দেন। মানববন্ধন থেকে ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার জানাজা, দাফন ও গার্ড অব অনার প্রদানে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬