লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রুখতে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়িমহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বর্তমানে সড়কে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।

বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এই সিদ্ধান্তে মালিক ও শ্রমিক উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে: উপদেষ্টা

রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রুখতে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৬:৩৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬