লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে সোলার এনার্জির মাধ্যমে: জ্বালানিমন্ত্রী

পরিকল্পিতভাবে সোলার এনার্জি বাস্তবায়নের মাধ্যমে আগামী গ্রীষ্মে লোডশেডিং কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রবিবার ১ নভেম্বর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, গত আট মাস ধরে সরকার সারা দেশে সোলার চালুর বিষয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গত আট মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি এবং দেশের মানুষকে এ বিষয়ে উৎসাহিত করছি। এই উদ্যোগের অংশ হিসেবেই সরকার প্রথমবারের মতো এই এক্সপো আয়োজন করেছে, যেখানে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন।

সোলার এনার্জির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড হয়ে গেছেন এবং তিনি নিজের বাসায় গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না। জ্বালানির আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কথা উল্লেখ করে তিনি জানান, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। তাই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সোলার এনার্জিতে যাওয়ার কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি। দেশের মানুষকে উৎসাহিত করছি। সে জন্যই এ এক্সপো করছি। সরকারিভাবে এ ধরনের আয়োজন এটাই প্রথম, প্রধানমন্ত্রী নিজে থাকবেন। উনি নিজেও অফ গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না।

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে সোলার এনার্জির মাধ্যমে: জ্বালানিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬