লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফ হত্যা: রিমান্ডে দীপ থেকে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির হত্যা মামলায় চার দিনের পুলিশ রিমান্ড শেষে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবারও ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এই ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন যে, চার দিনের জিজ্ঞাসাবাদে দীপ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে মামলার মূল রহস্য উদঘাটনের ক্ষেত্রে তিনি কৌশলে একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। বর্তমানে তার দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তিনি তাহসিফকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর তাহসিফ, দীপ এবং মামলার আরেক সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশা (১৯) বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। একপর্যায়ে দিশা বাসায় ফিরে যান। পরবর্তী সময়ে ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান থেকে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজন লোককে দেখতে পেয়ে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যান বলে দীপ দাবি করেছেন।

তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার আগে তাহসিফকে দীপ ও দিশার সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা গিয়েছিল। মৃত্যুর আগে সর্বশেষ তাদের সঙ্গেই তাহসিফকে দেখা যাওয়ায় মামলার ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংগৃহীত প্রাসঙ্গিক সিসি ফুটেজ পর্যালোচনা করে আসামি দীপের উপস্থিতি যাচাই-বাছাই করা।নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানকালীন ভিকটিমের সঙ্গে দীপের ১৫-২০ মিনিটের জন্য অন্যত্র সরে যাওয়া ও ওই সময়ে কার সাথে যোগাযোগ হয়েছে তা পর্যালোচনা করা।ভিকটিম ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোনের সিডিআর সংগ্রহ ও বিশ্লেষণ করা।অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা।হত্যার মোটিভ বা উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই: ববি হাজ্জাজ

তাহসিফ হত্যা: রিমান্ডে দীপ থেকে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

প্রকাশিত হয়েছে: ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬