লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই: ববি হাজ্জাজ

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী ২০২৬’-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে তিনি শিশুদের সামগ্রিক বিকাশে স্কাউটিংয়ের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের দিকেও সমান নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি স্কাউটিং, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই প্রাথমিক শিক্ষাস্তরে এসব কার্যক্রমকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ আরও বলেন, শৈশব থেকেই শিশুদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে স্কাউটিং অনন্য ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার শিক্ষা পায়, যা তাদের ভবিষ্যতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তিনি আরও জোর দিয়ে বলেন, শিশুরা যেন আনন্দের সাথে শিখতে পারে এবং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ১১:৩১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬