লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এই সভায় উভয় পক্ষই নতুন মজুরি কাঠামো ডিসেম্বর মাস থেকে কার্যকর করার বিষয়ে সম্মত হয়েছে।

সভা শেষে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকেরা আগামী বছরের জানুয়ারি মাস থেকে নতুন হারে বেতন হাতে পাবেন।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকেরা নতুন হারে বেতন পাবেন। মজুরি বোর্ডের এই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি বাস্তবায়নের সময়সীমা নিয়ে একমত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পাবনার ফরিদপুরে আ.লীগ সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ

ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি

প্রকাশিত হয়েছে: ০৮:৩৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬