লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর গুঞ্জন ট্রাম্পের অন্দরে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে তার দায়িত্ব থেকে সরানোর বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে আলাপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবারের নির্বাচনের ফলাফলের পর হোয়াইট হাউসের ভেতরে এই আলোচনা শুরু হয়।

নির্বাচনে হারের পেছনে ইরান যুদ্ধ পরিচালনার সঙ্গে যুক্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ব্যর্থতা থাকতে পারে বলে ধারণা করছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। এই তালিকায় রয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ইরান যুদ্ধ পরিচালনায় তাদের দেওয়া দিকনির্দেশনা ও পরামর্শ নিয়ে প্রশ্ন তোলার সম্ভাবনা রয়েছে।

এদিকে হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নাম শোনা যাচ্ছে। সূত্রগুলোর ধারণা, আগামী ৫ জানুয়ারি গভর্নর হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই সিনেটে তার নিয়োগ নিশ্চিত করার একটি পরিকল্পনা নিয়ে কাজ করা হতে পারে।

তবে বুধবার ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে সরানোর এই পরিকল্পনার কথা সরাসরি অস্বীকার করেছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, হেগসেথ বর্তমানে 'খুব ভালো কাজ করছেন'। একই সাথে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও জানিয়েছেন যে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে।

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৮: ৫১আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯: ০০

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর গুঞ্জন ট্রাম্পের অন্দরে

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর গুঞ্জন ট্রাম্পের অন্দরে

প্রকাশিত হয়েছে: ০৩:০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬