লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পোশাক শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে এবং মজুরি বোর্ডের মাধ্যমে এর গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা চলছে। বুধবার (৪ নভেম্বর) শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে চলমান সংকট নিরসনে আয়োজিত একটি বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে, তিনি বৃহস্পতিবার থেকে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে এই হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরু হবে। এছাড়া, শিল্পকারখানা সচল থাকলে উৎপাদন ও আয় বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুযোগও তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।

চলমান শ্রমিক অসন্তোষের বিষয়ে আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষ উভয়ই সংকট সমাধানে আন্তরিক সহযোগিতা করছে। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও আলোচনায় অংশ নিচ্ছেন। নির্দোষ যেসব শ্রমিক কারাবরণ করেছেন, তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। তবে ভিডিও ফুটেজে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

মজুরি বোর্ডের বিষয়ে মন্ত্রী বলেন, শনিবার রাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর রোববার দুপুর ১২টার আগেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সন্ধ্যায় গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী চার দিনের মধ্যে আবারও মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন যে, মালিক ও শ্রমিক উভয় পক্ষই বোর্ডের সুপারিশ মেনে নেবে।

শ্রমিকদের প্রতি নিয়মতান্ত্রিক উপায়ে দাবি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ের ক্ষেত্রে কোনো আবেদন বা আলোচনা ছাড়াই সরাসরি কর্মবিরতি বা অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে হবে। কারখানাগুলো পুনরায় খুলে দিয়ে উৎপাদন স্বাভাবিক করতে মালিকদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি, শ্রমিক নেতাদের নিজ নিজ এলাকায় শ্রমিকদের কাজে ফেরার জন্য উদ্বুদ্ধ করার অনুরোধ করেন তিনি। শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

পোশাক শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৪:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬