লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়, হোয়াইট হাউসের নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় ধরনের সাফল্যের পর হোয়াইট হাউস থেকে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ডনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করে হোয়াইট হাউসের পক্ষ থেকে লেখা হয়েছে, 'জনস্বার্থে ঘোষণা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।'

প্রকাশিত ওই ছবিতে ওভাল অফিসের বিখ্যাত রেজল্যুট ডেস্কের ওপর ঝুঁকে থাকতে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্পকে। ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল, 'পিএসএ: ট্রাম্প ইজ স্টিল ইওর প্রেসিডেন্ট', যার বাংলা অর্থ দাঁড়ায় 'জনস্বার্থে ঘোষণা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট'।

এর আগে দিনের শুরুতে রিপাবলিকানদের ভরাডুবির বিষয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি ডেমোক্রেটদের ভালো পারফরম্যান্সের বিষয়টি স্বীকার করে নেন। তবে তার দাবি, ব্যালটে যদি তার নাম থাকত, তবে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফলাফল করতে পারতেন।

বিবিসির তথ্য অনুযায়ী, নির্বাচনের ফলাফল নিয়ে হোয়াইট হাউস কোনো ধরনের চ্যালেঞ্জ করতে পারে—এমন আশঙ্কা থেকে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ডেমোক্রেটরা, নির্বাচনি আইন বিশেষজ্ঞরা এবং ভোটাধিকার কর্মীরা। তবে ডেমোক্রেটদের বড় ব্যবধানে জয়ের পর এসব প্রচার ও অভিযোগের মাত্রা অনেকটাই কমে এসেছে।

সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্রেটরা ২৩১টি আসন নিশ্চিত করেছে, যেখানে রিপাবলিকানরা পেয়েছে ১৩৯টি। এছাড়া ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্রেটরা ৫৪টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও নিয়ন্ত্রণ অর্জন করেছে, বিপরীতে রিপাবলিকানদের দখলে গেছে ৪৩টি আসন।

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়, হোয়াইট হাউসের নতুন বার্তা

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬