লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে শূন্য পাস: ২৬ কলেজের অধ্যক্ষকে শোকজ ও তলব

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে না পারায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভার দিন অধ্যক্ষদের গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক সংক্রান্ত প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা পর্যটন কার্নিভাল সফল করায় বিপিসির ২ কর্মকর্তা ও ২ শাখাকে সম্মাননা

এইচএসসিতে শূন্য পাস: ২৬ কলেজের অধ্যক্ষকে শোকজ ও তলব

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬