লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের ১১টি শিক্ষা বোর্ডের সম্মিলিত এই ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা এখন থেকে সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারছেন।

ঘোষিত তথ্য অনুযায়ী, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৫২.১২ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২ জুলাই থেকে এবারের পরীক্ষা শুরু হয়েছিল। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কুমিল্লা বোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাশের হার ৪৪.৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৫০ জন। যশোর বোর্ডে পাশের হার ৪৪.৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। এছাড়া দিনাজপুর বোর্ডে পাশের হার ৪৫.৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।

অন্যদিকে, সিলেট বোর্ডে পাশের হার ৫০.৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। রাজশাহী বোর্ডে পাশের হার ৪৫.০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।

মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানার নিয়মও জানিয়ে দেওয়া হয়েছে। এজন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC Space রোল Space পরীক্ষার বছর লিখে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গাবালীতে বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

প্রকাশিত হয়েছে: ০৫:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬