লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে হামলায় বিএনপি নেতার মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে আবু সালেহ আহমেদ (৬০)। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের বর্তমান সভাপতি ও নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি পদ নিয়ে একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের আপত্তি ছিল। শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এই বিষয় নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের সমর্থকেরা সালেহ আহমেদের ওপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে উপস্থিত মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সালেহ আহমেদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করে নলকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন বলেন, তিনি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে হামলায় বিএনপি নেতার মৃত্যু

ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে হামলায় বিএনপি নেতার মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬