লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে: রুহুল কবির রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ৭ নভেম্বরের চেতনার প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা থেকেই উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ জুলাই মাসে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমেই জাতি প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার খুঁজে পায়। এই চেতনার মূল তিন ভিত্তি হলো স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা। এই প্রত্যয় নিয়েই দেশের মানুষ বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং জুলাইয়ে বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে।

এ সময় রুহুল কবির রিজভী পার্শ্ববর্তী দেশ থেকে পাওয়া নির্দেশনায় ঘাতক চক্র দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমা হামলার ঘটনা ঘটছে। বাইরে থেকে টাকা-পয়সা দিয়ে ঘাতকদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে জনগণ তাদের উপযুক্ত জবাব দিয়ে প্রতিহত করবে এবং সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

৭ই নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে: রুহুল কবির রিজভী

প্রকাশিত হয়েছে: ০৫:১৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬