লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেমসের গানে বঙ্গবন্ধুর নাম প্রসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিবের বক্তব্য

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টে নগরবাউল জেমসের গানে 'বঙ্গবন্ধু' শব্দটির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। বিষয়টিকে অনেকে বিএনপি সরকারের গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন। এ প্রসঙ্গে রোববার (৮ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় কথা বলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত ওই আলোচনাসভায় সভাপতির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিগত ১৫ বছর সংগীতশিল্পী জেমস যখন 'আমার সোনার বাংলা' গানটি পরিবেশন করতেন, তখন ছাত্রলীগ তাকে বারবার শহীদ জিয়াউর রহমানের অংশের কথা বাদ দিতে বাধ্য করত। তবে গত শনিবার তাদের আয়োজিত কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করা হয়নি। ছাত্রদল চায় সবাই যেন যার যার প্রাপ্য সম্মানটুকু পান।

বক্তব্যে ছাত্রদল সভাপতি আরও উল্লেখ করেন, গত ১৫ বছর তারা ৭ নভেম্বর উদযাপনের সুযোগ পাননি। তবে গতকাল সমগ্র জাতিকে স্বতঃস্ফূর্তভাবে এই দিনটি পালন করতে দেখা গেছে। ৭ নভেম্বরকে একটি ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করে তিনি বলেন, এটি এমন এক দিন যেদিন সিপাহি-জনতা এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'কনসার্ট ফর সলিডারিটি' অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ কনসার্টে নগরবাউল জেমস পরিবেশন করেন 'আমার সোনার বাংলা' গানটি। গানটির লিরিকে অন্তর্ভুক্ত ছিল— 'তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন…'।

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে টাউন হলে ঢুকতে বাধা, ছুরিকাঘাতে পৌর কর্মচারী খুন

জেমসের গানে বঙ্গবন্ধুর নাম প্রসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিবের বক্তব্য

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬