লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর আনুমানিক ২টার দিকে জলঢাকা-ডিমলা আঞ্চলিক সড়কের গোলনা দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নলিত চন্দ্র (৫৫)। তিনি জলঢাকা উপজেলার খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুক চন্দ্রের ছেলে। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক চান মিয়া (৪৫) ও ভ্যানে থাকা আরেক যাত্রী আজগার আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চান মিয়া তাঁর ভ্যানটি নিয়ে গোলনা বাজার থেকে কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোলনা দীঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রীরা মারাত্মক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নলিত চন্দ্রের আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নলিত চন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ঘটনার পর সুযোগ বুঝে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, ফেরার পথে নেতার গাড়িতে হামলা

জলঢাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

প্রকাশিত হয়েছে: ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬