লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৬৪ জেলায় বিশেষায়িত স্কুল করবে সরকার

দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে মোট ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রোববার (৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বাড়িয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার উল্লেখ করে তিনি বলেন, ছেলে, মেয়ে, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) কিংবা নন-এনডিডি নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়াতে বদ্ধপরিকর।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা স্বীকার করে মন্ত্রী জানান, সন্তানদের পরিচর্যার কারণে যেসব বাবা-মা পেশাগত জীবনে যুক্ত হতে পারেন না, তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষায়িত শিক্ষকের সংকট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানকেও আরও আধুনিকায়ন করা হবে।

কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক কেয়ারার অংশগ্রহণ করেন। তারা একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার দাবি জানান। কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদনে ধস

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৬৪ জেলায় বিশেষায়িত স্কুল করবে সরকার

প্রকাশিত হয়েছে: ০১:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬