লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে সরকারে নেওয়ার শর্ত দিলেন গাদি আইজেনকোট

ইসরাইলের সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মিত্ররা যদি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব মেনে নেন, তবে তাদের সরকারে স্বাগত জানানো হবে।

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম। ইসরাইলের সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থি মিত্ররা চাইলে তার নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারেন। রোববার সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর তিনি এ কথা জানান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এর জন্য নেতানিয়াহু ও তার মিত্রদের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব মেনে নিতে হবে।

আইজেনকোট জানান, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি তার সরকারে যোগ দিলে তিনি তাদের স্বাগত জানাবেন। তিনি বলেন, লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি মনে করেন যে এটি ঐক্যের সময়, যেমনটি তারা প্রেসিডেন্টকে জানিয়েছেন, তাহলে তার নেতৃত্বাধীন সরকার এবং উপস্থাপিত নীতিগুলোকে সমর্থন না করার কোনো কারণ তিনি দেখছেন না।

প্রায় দুই দশক ধরে থেমে থেমে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে তিনি গাজা, লেবানন ও ইরানে যুদ্ধ পরিচালনা করেছেন। গত মাসের নির্বাচনে সমর্থন কমলেও কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা দাবি করতে পারেনি। গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে পরামর্শের সময় আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থনের সুপারিশ জমা পড়ে, যেখানে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন ৪৬ জন আইনপ্রণেতা।

এই হিসাবের মধ্যে ইসরাইলি আরব আইনপ্রণেতাদের সমর্থনও অন্তর্ভুক্ত রয়েছে। নেতানিয়াহু সরকারের ওপর ক্ষোভের কারণে আরব সম্প্রদায় থেকে নির্বাচিত আইনপ্রণেতাদের আসনসংখ্যা ঐতিহাসিকভাবে বেড়েছে। তবে নেতানিয়াহু সরকারের কট্টর ডানপন্থি নেতারা প্রকাশ্যেই আরব সম্প্রদায়কে একঘরে করার পক্ষে অবস্থান নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভুটান-শ্রীলঙ্কা ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

নেতানিয়াহুকে সরকারে নেওয়ার শর্ত দিলেন গাদি আইজেনকোট

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬