লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করলেন শেখ হাসিনা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবারের মতো নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি দেশ ছাড়ার পর তাঁর এ ধরনের প্রথম আবেদন।

শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১৯৮১ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণকারী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবার বড়। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্রসংসদের সহসভাপতি, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি গণ-আন্দোলনে সক্রিয় ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় বিদেশে থাকায় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা বেঁচে যান। এরপর ছয় বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন। ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন। তিনি সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনে ভূমিকা রাখেন।

তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় কারাবরণ ও গৃহবন্দী হওয়ার ঘটনা ঘটেছে। ১৯৮৩ সালের ১৫ ফেব্রুয়ারি সামরিক সরকার তাঁকে ১৫ দিন অন্তরীণ রাখে। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি ও নভেম্বর মাসে তাঁকে দুবার গৃহবন্দী করা হয়। ১৯৮৫ সালের ২ মার্চ তাঁকে আটক করে প্রায় তিন মাস গৃহবন্দী রাখা হয়। ১৯৮৬ সালের ১৫ অক্টোবর থেকে তিনি ১৫ দিন গৃহবন্দী ছিলেন। ১৯৮৭ সালের ১১ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করে এক মাস অন্তরীণ রাখা হয়। ১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে তিনি গৃহবন্দী হন। ১৯৯০ সালের ২৭ নভেম্বর তাঁকে বঙ্গবন্ধু ভবনে অন্তরীণ করা হয়। ২০০৭ সালের ১৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে তিনি ১১ জুন মুক্তি পান। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জনসভায় গ্রেনেড হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ দলের ২২ জন নিহত হন এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন। তিনি নিজেও কানে আঘাত পান।

শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও ডিগ্রিতে ভূষিত হয়েছেন। এর মধ্যে ১৯৯৮ সালে ইউনেসকোর ‘হুপে-বোয়ানি’ শান্তি পুরস্কার, ২০০৯ সালে ইন্দিরা গান্ধী পুরস্কার, ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচির ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ এবং আইটিইউ-এর ‘আইসিটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ পুরস্কার উল্লেখযোগ্য। এছাড়া তিনি গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার, সাউথ সাউথ পুরস্কার, ‘শান্তির বৃক্ষ’ এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের সম্মাননা সনদ পেয়েছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘শেখ মুজিব আমার পিতা’, ‘ওরা টোকাই কেন?’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’, ‘দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা’, ‘আমার স্বপ্ন, আমার সংগ্রাম’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি’, ‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’, ‘সাদা কালো, সবুজ মাঠ পেরিয়ে’ ও ‘Miles to Go, The Quest for Vision-2021’ প্রভৃতি।

ব্যক্তিগত জীবনে পরমাণুবিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার স্ত্রী শেখ হাসিনার দুই সন্তান—সজীব আহমেদ ওয়াজেদ ও সায়মা হোসেন ওয়াজেদ। সজীব আহমেদ ওয়াজেদ একজন তথ্য প্রযুক্তিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। সায়মা হোসেন ওয়াজেদ একজন মনোবিজ্ঞানী এবং অটিস্টিক শিশুদের কল্যাণে কাজ করছেন। শেখ হাসিনার সাতজন নাতি-নাতনি রয়েছে। তাঁর প্রযুক্তি, রান্না, সংগীত ও বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইলসে আইগনারকে মনোনয়ন দিলেন চ্যান্সেলর মের্ৎস

দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করলেন শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬