লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চে ব্রাজিলে বসছে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

ব্রাজিলসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে ব্রাজিলের সাও পাওলো শহরে আয়োজিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’। আগামী ২২ থেকে ২৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোর প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেন্টোসে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এই প্রদর্শনীর আয়োজন করছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার বারিধারায় অবস্থিত হোটেল অ্যাসকট প্যালেসে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এতে স্বাগত বক্তব্য রাখেন বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাহিল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবদিন।

মূল প্রবন্ধে বাণিজ্য প্রসারের যৌথ সম্ভাবনার কথা তুলে ধরে মো. জয়নাল আবদিন বলেন, দুই দেশের পণ্য উৎপাদন ও চাহিদার মধ্যে পরিপূরকতা রয়েছে, যা বাণিজ্য সম্প্রসারণে নতুন দুয়ার খুলে দিতে পারে। তিনি লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার, রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্ব দেন। এই সময় ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসও দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব এবং বেসরকারি খাতের সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

বিবিসিসিআইয়ের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। একই অর্থবছরে বিশ্ববাজারে বাংলাদেশের সর্বমোট পণ্য রপ্তানি ছিল প্রায় ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার। আয়োজকরা জানান, ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, ডেনিম, জুতা, চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাটজাত পণ্য, ওষুধ, সিরামিক, কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত সামুদ্রিক খাদ্য, প্লাস্টিক ও প্যাকেজিং পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে ব্রাজিলের তুলা, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল, কফি, ভুট্টা ও পশুখাদ্যের উপাদানের ব্যাপক চাহিদা রয়েছে।

সংগঠনটি ২০২৫ সালে প্রথমবারের মতো সাও পাওলোতে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ সম্পন্ন করেছিল। প্রথম আয়োজনের অর্জিত অভিজ্ঞতা ও ব্যবসায়িক যোগাযোগকে কাজে লাগিয়ে দ্বিতীয় প্রদর্শনীটি আরও বড় পরিসরে করা হচ্ছে। এতে বাংলাদেশের উৎপাদনকারী, রপ্তানিকারক ও উদ্যোক্তাদের সঙ্গে ব্রাজিলের আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা ও বিনিয়োগকারীদের সরাসরি সংযোগ তৈরি হবে। বিশেষ করে ক্রেতা-বিক্রেতা বৈঠক (বিটুবি), নতুন রপ্তানি আদেশ সংগ্রহ, পণ্য সোর্সিং, পরিবেশক নিয়োগ এবং যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টিকে প্রাধান্য দেওয়া হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি বড় শিল্পপ্রতিষ্ঠানের নতুন বাজার পাওয়ার পথ সুগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

আন্তর্জাতিক এই প্রদর্শনীতে বাংলাদেশি কোম্পানিগুলোকে পণ্য প্রদর্শক হিসেবে এবং ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রতিনিধিদল হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে বিবিসিসিআই। ইতিমধ্যে এক্সপোতে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এরপর নিয়মিত নিবন্ধন চলবে ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। এই প্রদর্শনীর ব্যবস্থাপনা সহযোগী হিসেবে কাজ করছে ভেনচুরা গ্লোবাল এবং সার্ক ট্রেডিং অ্যান্ড ইভেন্টস। এক্সপোতে অংশগ্রহণ ও নিবন্ধনের বিস্তারিত তথ্যের জন্য +৮৮০ ১৫৫৩ ৬৭৬৭৬৭ নম্বরে বা www.mibexpo.com ওয়েবসাইটে যোগাযোগ করার জন্য বিবিসিসিআই আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

হাসিনার নতুন পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

মার্চে ব্রাজিলে বসছে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

প্রকাশিত হয়েছে: ০৬:১৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬