লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইলসে আইগনারকে মনোনয়ন দিলেন চ্যান্সেলর মের্ৎস

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ান রাজনীতিবিদ ইলসে আইগনারকে মনোনীত করার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস। এর মাধ্যমে তিনি জার্মানির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন। মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের এক নৈশভোজে মের্ৎস গত রোববার এই ঘোষণা দেন বলে জানিয়েছে অনলাইন আল জাজিরা।

৬১ বছর বয়সী ইলসে আইগনার বর্তমানে বাভারিয়ান রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিডিইউ-এর সহযোগী রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) একজন সদস্য। আগামী সোমবারে অনুষ্ঠিত হতে যাওয়া সিডিইউ এবং সিএসইউ-এর যৌথ বৈঠকে তার নাম নিশ্চিত করা হলে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন। জার্মানির রাজনৈতিক চর্চা অনুযায়ী জোটের দলগুলোকে একজন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। বর্তমানে ক্ষমতাসীন জোটে সিডিইউ ও সিএসইউ-এর সঙ্গে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) রয়েছে। এসপিডি প্রেসিডেন্ট হিসেবে আইগনারের প্রতি বেশ কয়েকবার সমর্থন প্রকাশ করেছে, যার ফলে তার চূড়ান্ত নির্বাচন প্রায় নিশ্চিত।

জার্মানির বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ারের উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী ৩০ জানুয়ারি দেশটির ফেডারেল কনভেনশন আহ্বান করা হবে। এই কনভেনশন মূলত রাষ্ট্রপ্রধান নির্বাচনের জন্যই ডাকা হয়ে থাকে। সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা স্টেইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০ ২৭ সালের মার্চ মাসে তার পাঁচ বছর মেয়াদি দুই মেয়াদের সীমা সমাপ্ত হবে।

জার্মানির শাসনব্যবস্থায় প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেন এবং আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ বিচারক হিসেবে ভূমিকা পালন করা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করাই রাষ্ট্রপ্রধানের মূল দায়িত্ব।

চলতি বছরের শুরুর দিকে সিএসইউ আইগনারের নাম প্রস্তাব করলেও, চ্যান্সেলর মের্ৎস বিকল্প প্রার্থীর কথা বিবেচনায় রাখায় সিডিইউ-এর সমর্থন দিতে কিছু বিলম্ব হয়। এর ফলে জোটের দুই দলের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। আইগনার স্থানীয় রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং ১৯৯৮ সালে প্রথম ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন। পরবর্তীতে সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গোলা মার্কেলের অধীনে তিনি কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে গিয়ে ২০১৮ সালে তিনি রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।

জনপ্রিয় সংবাদ

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত, আহত ১৬

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইলসে আইগনারকে মনোনয়ন দিলেন চ্যান্সেলর মের্ৎস

প্রকাশিত হয়েছে: ০৭:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬