লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার ডার্ক কমেডিতে তাসনিয়া ফারিণ, আসছে ডাকাতিয়া বাঁশি

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো ডার্ক কমেডি ঘরানার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ নামের এই নতুন সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সিরিজের পোস্টারে ফারিণকে বিয়ের সাজে পিস্তল হাতে দেখা গেছে, যা দর্শকদের মাঝে চরিত্রটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। নিজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, ‘নামটির মতো চরিত্রটিও একটু অন্যরকম। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও তেমন অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। এর আগে আমার কমেডি সিরিজে কাজ করা হয়নি। এটি আমার প্রথম অভিজ্ঞতা।’ ওটিটি প্ল্যাটফর্মে বর্তমানে প্রচুর থ্রিলার ও মার্ডার মিস্ট্রি কাজ হচ্ছে জানিয়ে ফারিণ বলেন, এই ভিন্ন স্বাদের ডার্ক কমেডিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পরিচালক ইমরাউল রাফাত সিরিজটির নির্মাণশৈলী নিয়ে বেশ চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে।’ ডার্ক কমেডি জনরাটি নিজের পরিচিত উল্লেখ করে নির্মাতা বলেন, এবারের কাজটিও বেশ চ্যালেঞ্জিং।

প্রকাশিত ফার্স্টলুকের আরেকটি ছবিতে ফারিণের পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে। অভিনেতা আরফান মৃধা শিবলু বলেন, ‘এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম।’ তিনি জানান, এই গল্পে একটি পরিবারের আবহও রয়েছে। অভিনেতা পার্থ শেখও জানিয়েছেন যে তার চরিত্রটি বেশ ভিন্নধর্মী।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি শিগগিরই মুক্তি পাবে।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, পরিবেশ ও বাঁধ নিয়ে উদ্বেগ

প্রথমবার ডার্ক কমেডিতে তাসনিয়া ফারিণ, আসছে ডাকাতিয়া বাঁশি

প্রকাশিত হয়েছে: ০১:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬