লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির (ইউসেন্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার ফলে আমদানিকারকরা পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানিমূল্য পরিশোধ করতে পারবেন। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন এই নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়ীরা সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক—এটি চায় না কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও বলেন, প্রতি বছর রমজান মাসে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলেই সাধারণত দাম বেড়ে যায়, তাই রমজানের আগেই এই আমদানির সুযোগ দেওয়া হয়েছে। আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণে পণ্য আনতে পারলে বাজারে ঘাটতি তৈরি হবে না এবং মূল্যবৃদ্ধির চাপও কমানো সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে সেই সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলার সুলতানি শাসনামল ও স্থানীয় ভাষা-সংস্কৃতির বিকাশ

রমজানের বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬