লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে চিকিৎসার ডলার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে অর্থ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বিদেশে পাঠানো যাবে। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। মূলত গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

চিকিৎসার পাশাপাশি বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও নিয়ম সহজ করা হয়েছে। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হতো, তবে এখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য এডি ব্যাংকগুলো সরাসরি বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা ব্যাংকগুলোকে যাচাই করতে হবে। এছাড়া সার্টিফিকেশন, পেশাগত কোর্স এবং চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও এখন আর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না।

নতুন সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও পড়াশোনাসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে বসবাসকারী কোনো নাগরিক বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা দেশে আনবেন, তা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসেবে জমা রাখতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজেতে ঘোষণা দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী

বিদেশে চিকিৎসার ডলার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: ১১:৩০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬