লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর লক্ষ্যে এবং উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে তাদের কিছুটা স্বস্তি দেওয়ার জন্য সরকার একটি বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় এই বিশেষ কার্যক্রমটি প্রাথমিকভাবে তিন মাসব্যাপী পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার গণমাধ্যমকে জানিয়েছেন, এই বিশেষ ওএমএস কার্যক্রমটি আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বিবেচনায় সরকার ভর্তুকি মূল্যে নিয়মিত চাল ও আটা বিক্রি করে থাকে। এরই ধারাবাহিকতায় পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএস চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন হিসেবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মাঝে সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হবে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় চাল সরবরাহ, পরিবহন ব্যবস্থাপনা এবং ট্রাক পরিচালনার আনুষঙ্গিক ব্যয়ের জন্য অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থানসহ বাজেটে বিশেষ বরাদ্দের অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫: বর্ষসেরা হামজা চৌধুরী

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার

প্রকাশিত হয়েছে: ১১:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬