০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুগদায় র‌্যাব-১০ এর ভোরের অভিযানে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার, কোটি টাকার মাদক নেটওয়ার্কের তথ্য উদঘাটন

অনলাইন ডেস্ক নিউজ:

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর মুগদা এলাকায় ভোরবেলায় বিশেষ অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ০৮ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে ডিএমপি’র মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল ফেনসিডিলসহ মোঃ লিয়ন মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃত লিয়ন মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র‌্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য এবং অভিনব কৌশলে মাদক পরিবহন ও সরবরাহে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে মুগদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। যুবসমাজকে রক্ষায় “জিরো টলারেন্স” নীতির আলোকে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

মুগদায় র‌্যাব-১০ এর ভোরের অভিযানে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার, কোটি টাকার মাদক নেটওয়ার্কের তথ্য উদঘাটন

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬