লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএইতে কার্যক্রম গুটিয়ে নেওয়া ঠেকাতে তৎপর জনতা ব্যাংক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পরিচালিত রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি-এর কার্যক্রম বন্ধ বা গুটিয়ে নেওয়ার (উইন্ড-ডাউন) প্রক্রিয়া শুরু করেছে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই)। ব্যাংকের ইউএই অপারেশনের এই সংকট কাটাতে এবার ঢাকা ও আবুধাবির নীতিনির্ধারকদের অংশগ্রহণে একটি জরুরি উচ্চপর্যায়ের সভা আয়োজনের জন্য সরকারের কাছে আকুল দাবি জানিয়েছে জনতা ব্যাংক কর্তৃপক্ষ।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই তাগিদ দেন জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। চিঠিতে তিনি সতর্ক করে বলেন, সেন্ট্রাল ব্যাংক অব ইউএই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক সমন্বয় নিশ্চিত করা না গেলে সে দেশে বসবাসরত প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশির রেমিট্যান্স পাঠানোর প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। পাশাপাশি এই শাখাটি বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করা হয়।

সিবিইউএই কার্যক্রম গুটিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়ার পর স্বাভাবিক লেনদেন সচল রাখতে মূলধন ঘাটতি পূরণের তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছিল জনতা ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন নিয়ে গত ৮ সেপ্টেম্বর আবুধাবি শাখায় ৩০০ মিলিয়ন ইউএই দিরহাম, যা প্রায় ৮ কোটি ১৫ লাখ ৭৭ হাজার ১০৩ মার্কিন ডলার সমপরিমাণ মূলধন পাঠানো হয়। এর পাশাপাশি গত ২২ সেপ্টেম্বর অর্থ বিভাগের পক্ষ থেকে সিবিইউএই-এর গভর্নরকে চিঠি দিয়ে জনতা ব্যাংকের মূলধন পর্যায়ক্রমে ২ বিলিয়ন দিরহাম বা সমপরিমাণে উন্নীত করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তবে এতসব প্রচেষ্টার পরও গত ১ অক্টোবর সেন্ট্রাল ব্যাংক অব ইউএই চিঠির মাধ্যমে 'ক্রো ইউএই' নামের একটি সংস্থাকে জনতা ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দান করে। এই প্রশাসক দলটি গত ৮ অক্টোবর থেকে ইউএইতে জনতা ব্যাংকের অপারেশনে তাদের তদারকি ও কার্যক্রম শুরু করেছে।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯: ৫৪আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯: ৫৬

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাংলোয় রহস্যময় অভিযান: নেপথ্যে কি অভ্যন্তরীণ স্বার্থের দ্বন্দ্ব?

ইউএইতে কার্যক্রম গুটিয়ে নেওয়া ঠেকাতে তৎপর জনতা ব্যাংক

প্রকাশিত হয়েছে: ০৪:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬