লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর সিইওকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাপানের বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে ইউনিক্লোর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং দেশটির প্রতি তাদের আস্থার ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ আরও বাড়ানোর জন্য ইউনিক্লোর প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে নতুন বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পায়। প্রধানমন্ত্রী জানান, ইউনিক্লোর ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সরকার সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। এর মধ্যে জমির ব্যবস্থা করা, বিনিয়োগের অনুমোদন প্রদান এবং প্রশাসনিক যাবতীয় প্রক্রিয়া সহজীকরণের প্রতিশ্রুতি দেন তিনি।

উভয় পক্ষ বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে। এই চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। জাপানি প্রতিষ্ঠানের পক্ষে ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ভুচিচকে হটিয়ে ক্ষমতায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর সিইওকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬