লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সহনশীল নগর গড়তে একজোট শতাধিক দেশের বিশ্বনেতারা

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন উদ্যোগের ঘোষণা এসেছে। বিশ্বের ১০০টির বেশি দেশের নেতারা নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং এ খাতে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’-এর প্রতি সমর্থন জানিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতের পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমিয়ে আনা এবং ভবনে দক্ষ বিদ্যুতায়ন ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

কপ-৩১ প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল সাধারণ মানুষের বসবাসের জায়গায় পৌঁছানো জরুরি। তিনি নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি এবং শক্তিশালী অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায়ও নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের আওতায় প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য কমানো ও রিসাইক্লিং কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সম্মেলনের বিজনেস ফোরামে ৩০০টির বেশি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি ব্যবসায়ী নেতা ও প্রধান নির্বাহী অংশ নেন। এদিন তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। এছাড়া প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনে দুই দেশ যৌথভাবে কাজ করবে।

জলবায়ু অভিযোজন ও শিল্পায়নের অর্থায়নের অংশ হিসেবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প ডিকার্বনাইজেশন প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার এবং পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে ১৯০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটির মাধ্যমে ২০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি এসেছে, যার মধ্যে মিন্ডেরু ফাউন্ডেশন প্রথম বেসরকারি দাতা হিসেবে ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিকে অস্তিত্বের সংকট হিসেবে অভিহিত করে দ্রুত ও সহজলভ্য অর্থায়নের আহ্বান জানান। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরাও নগর সহনশীলতা বাড়ানোর লক্ষ্যে দেশগুলোর অঙ্গীকার বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের প্রতি ভক্তদের শ্রদ্ধা

জলবায়ু সহনশীল নগর গড়তে একজোট শতাধিক দেশের বিশ্বনেতারা

প্রকাশিত হয়েছে: ০৬:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬