লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ‘কিছু বলার নেই’ ভারতের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো সংক্রান্ত বিভিন্ন সংবাদের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তাঁর নতুন করে কিছু বলার নেই।

সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যাকচ্যানেলে বেশ কিছু শর্ত দিয়েছে নয়াদিল্লি। এমনকি তাঁকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিয়মিত সংবাদ সম্মেলনে এই গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কোনো সরাসরি জবাব না দিয়ে সংক্ষেপে বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

একই ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়েও ভারতীয় মুখপাত্রকে প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এই লক্ষ্য বাস্তবায়নে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ নানা প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান, দুই দেশের সুবিধাজনক সময়ে ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুই দেশের সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত নানা বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। পাশাপাশি বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতের নতুন রেকর্ড

হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ‘কিছু বলার নেই’ ভারতের

প্রকাশিত হয়েছে: ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬