লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরব উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করার পরিকল্পনা: বস্ত্র প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি জায়গায় একটি ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভৈরবের বাদশাবিল-নয়াহাটি এলাকার একটি রাস্তা উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভূমিটি সরকারি স্বাস্থ্য বিভাগের নামে বিএস রেকর্ডভুক্ত রয়েছে। তাই এ জমি কোনো ব্যক্তি পর্যায়ে লিজ দেওয়ার সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে বলেন, সরকারি এই প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রেখে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদি জেলা পরিষদ ভূমির মালিকানা দাবি করে, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা পরিষদকে উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। হঠাৎ করে কারও দাবি করলেই তা গ্রহণযোগ্য হবে না বলে তিনি মন্তব্য করেন।

মো. শরীফুল আলম আরও বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে চালু রয়েছে এবং প্রতিদিন রোগীরা এখান থেকে সেবা নিচ্ছেন। তাই প্রতিষ্ঠানটি যেভাবে চলছে, সেভাবেই চালু রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করে ব্যক্তিস্বার্থ হাসিল করা যাবে না। তিনি বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি জায়গায় ডায়াবেটিস হাসপাতাল করা হলে এলাকার ডায়াবেটিস রোগীরা উন্নত চিকিৎসা পাবেন। জনস্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব এবং জনগণের উপকারে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, এই অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী একই এলাকায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং সন্ধ্যায় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতের নতুন রেকর্ড

ভৈরব উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করার পরিকল্পনা: বস্ত্র প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৪:৩৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬