লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাস ও নিপীড়নে কোনো আপস নয়: বাণিজ্যমন্ত্রী

রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের আড়ালে যারা সন্ত্রাস, দখলদারত্ব ও সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করেছেন যে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনোভাবেই আপস করা যাবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ও সরকারি আইন কর্মকর্তাদের (জিপি) উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাগত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ না করে আইনি অবস্থান সুদৃঢ় রাখতে হবে, যেন বিচারপ্রার্থীরা কোনোভাবেই হয়রানি বা দুর্ভোগের শিকার না হন।

মাদক ও অনলাইন জুয়াকে সমাজের জন্য ভয়াবহ হুমকি হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, তরুণ সমাজকে রক্ষায় এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা যেন জামিন নিয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে আইন কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তিনি উল্লেখ করেন, মাদকাসক্তি একটি পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর এবং অনলাইন জুয়ার কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ তাদের সারাদিনের উপার্জন হারিয়ে পরিবারসহ সংকটে পড়ছে।

সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জেলা পিপি আশিক উদ্দিন ও মমিনুল ইসলাম মমিন। সভার আগে মন্ত্রী সিলেট নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুরে চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সব বিমান উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত

রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাস ও নিপীড়নে কোনো আপস নয়: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:১৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬