লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সব বিমান উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে সব বিমানবন্দর থেকে ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই নির্দেশনা জারি করা হয়। যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এই নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগে সমস্যা দেখা দেওয়ায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। বর্তমানে প্রযুক্তিবিদরা এই ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছেন। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ-এর কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের ত্রুটির পর এটিই প্রথম দেশজুড়ে এমন স্থগিতাদেশের ঘটনা। এদিকে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আল জাওফে সৌদি আরবের নজরদারি বিমান ভূপাতিত করার দাবি হুতিদের

যুক্তরাষ্ট্রে সব বিমান উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত হয়েছে: ০২:৩০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬