লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগের ৭৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী ঢাকায় নাশকতার চেষ্টা, ককটেল বিস্ফোরণ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল বের করার সময় প্রায় ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত বিশেষ অভিযানে যৌথভাবে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক ریلیশনস বিভাগের ডিসি আকতার হোসেন জানান, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিলের চেষ্টাকালে ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উত্তরা পূর্ব থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—শামীম হোসেন, মিরাজ উদ্দিন মিয়া, মকবুল হোসেন, ওসমান গনী ওরফে ইউসুফ, মো. শান্ত, সাজেদুল ইসলাম, মো. দীপ্ত, শোয়েব শাহিন, মো. হানিফ (৩৭), মো. রায়হান (২৬) ও মারুফ আহমেদ। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

উত্তরা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিন মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। মিরাজ তুরাগ থানা আওয়ামী লীগের ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি এবং উত্তরা পূর্ব থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে, মিরপুর-২ এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দিকে মিছিলের চেষ্টা করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত কর্মীকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পৃথক এক অভিযানে যুবলীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়। খিলগাঁও থানা এলাকার নন্দীপাড়া ছোট বটতলা থেকে শুক্রবার ভোরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুদ্দিন শামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তিকে জনতার সহায়তায় হাতেনাতে আটক করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ। শুক্রবার দুপুরে খাজা মার্কেটের সামনে পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলসহ তাকে ধরা হয়।

রাজধানীর তুরাগে জুমার নামাজ শেষে ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ২০-২৫ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০) নামে ছাত্রলীগের দুই সদস্যকে আটক করে। ইয়াসিনের কাছ থেকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত একটি মুখোশ এবং রিফাতের কাছ থেকে ‘আমি দোকানদার আমিই জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন জব্দ করা হয়েছে।

রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে এসব বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এই ঝটিকা অভিযান চালু রাখা হয়েছে।

নওগাঁ জেলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মোট ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নওগাঁ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজনকে। তারা হলেন—জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহানুর নেওয়াজ লিখন, নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিশির দাস (৬৬), ছাত্রলীগ সদস্য জয়দীপ সাহা (২২) এবং কীর্তিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাতুজ্জামান। এর বাইরে পত্নীতলায় দুই জন এবং ধামইরহাট, আত্রাই ও রাণীনগর থানায় আরও তিনজনকে আটক করা হয়।

নওগাঁর নিয়ামতপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপনকে (৫২) টিসিবি পণ্য বিতরণ কেন্দ্র থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে ধরা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় গত সোমবার রাত দেড়টার দিকে নাওডোবা এলাকায় সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মীর, একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর হোসেন এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন সরদার। ওই ঘটনার পর বৃহস্পতিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম বাদী হয়ে ২৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ছাড়া হবিগঞ্জের বাহুবল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ময়মনসিংহের গফরগাঁও, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সব বিমান উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত

রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগের ৭৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:২২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬