লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-পরবর্তী যুগে প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনার নতুন পথচলা শুরু হলো হারের মধ্য দিয়ে। বছরের শেষ আন্তর্জাতিক বিরতির প্রথম প্রীতি ম্যাচে বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তিতে আবদ্ধ হওয়ার পর কোচ লিওনেল স্কালোনির জন্য এটি ছিল বড় এক ধাক্কা।

প্রায় ৫৮ হাজার আসনবিশিষ্ট লা বোমবোনেরা স্টেডিয়ামের গ্যালারির তৃতীয় তলার বড় অংশই ছিল বন্ধ। বিশেষ টিকিটের দাম ৪০ শতাংশ কমানো সত্ত্বেও গ্যালারির প্রায় অর্ধেক আসন ফাঁকা ছিল, যা মেসির অবসরের প্রভাব হিসেবেই দেখছেন অনেকে।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা ছড়ায়। ৪৮ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার লিয়ান্দ্রো বালের্দির আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় উরুগুয়ে। এর পাঁচ মিনিট পরই ৫৩ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। উভয় গোলই এসেছে সেট পিস থেকে।

ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের ডান পায়ের শটে একটি গোল পরিশোধ করে। বক্সের কোণা থেকে আসা এই গোলটি দলের আশা জাগালেও, সুযোগ নষ্ট করা এবং নিজেদের স্বাভাবিক খেলা খেলতে না পারায় শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

আর্জেন্টিনা ১-২ উরুগুয়ে লা বোমবোনেরা স্টেডিয়ামের আসনসংখ্যা প্রায় ৫৮ হাজারের কিছু বেশি।

৪৮ মিনিটে আর্জেন্টিনা ডিফেন্ডার লিয়ান্দ্রো বালের্দির আত্মঘাতী গোলের ধাক্কাটা স্বাগতিক সমর্থকরা ভালোভাবে সামলে ওঠার আগেই স্কোরলাইন ০-২!

জনপ্রিয় সংবাদ

৪ ঘণ্টা পর স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল

মেসি-পরবর্তী যুগে প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬