লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে দিল্লি

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচকের (একিউআই) স্কোর ১৯৪, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

দূষণের এই তালিকায় ২২৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যাদের স্কোরও ২২৭। তালিকার তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ২০৬। এছাড়া ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের বেইজিং এবং ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের কায়রো।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার শহরের বাতাসের লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

জনপ্রিয় সংবাদ

দাসপ্রথা ও শোষণমুক্ত বিশ্ব গড়া কি আদৌ সম্ভব?

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে দিল্লি

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬