লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি আরবের সেনাদের কয়েকটি সমাবেশস্থলে অতর্কিত হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা ওই এলাকায় অবস্থানরত 'শত্রু সৌদি বাহিনী' হিসেবে অভিহিত সেনাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি বাহিনীর ওপর এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সেনাদের কয়েকটি সমাবেশস্থল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের বাহিনী। এই হামলায় বহু হতাহতের দাবিও করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কৌশলগত দিক থেকে দক্ষিণ ইয়েমেনের লাহিজ প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি একদিকে এডেন এবং অন্যদিকে ইয়েমেনের পশ্চিম উপকূলের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বৃহত্তর নিরাপত্তা পরিস্থিতিতে, বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তার সঙ্গে অঞ্চলটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এর আগেও অঞ্চলটিতে হুতি বাহিনীর সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত এবং সৌদি আরবের সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে: জ্বালানিমন্ত্রী

ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত হয়েছে: ০৪:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬