লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ছাত্রনেতার বাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিয়াগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

মাহদী হাসানের অভিযোগ, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা ছোড়া হয়, যার ফলে মিটারটি পুড়ে যায়। মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি বসতঘরের টিনের চালে দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর তিনি তার ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলতে দেখেন। এরপর পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন এবং মিটারটি পুড়ে যেতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত বা প্রমাণ পায়নি। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, মাহদী হাসানের বাড়ির সামনের দিকে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার রয়েছে। ওই মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হতো। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন, তবে ফেসবুক লাইভে মাহদী যে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো সত্যতা বা আলামত পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ছাত্রনেতার বাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

হবিগঞ্জে ছাত্রনেতার বাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬