লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে হামজার উঠানে বড় পর্দায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল দেখছেন গ্রামবাসী

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে বাংলাদেশ দলের অধিনায়ক হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে বইছে উৎসবের আমেজ। অধিনায়ককে সমর্থন জানাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তাঁর পৈতৃক ভিটায় আজ শনিবার বিকেল থেকেই ভিড় জমিয়েছেন শত শত ফুটবলপ্রেমী গ্রামবাসী। বাড়ির আঙিনায় বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে, যা পুরো বাড়িটিকে একটি ‘মিনি স্টেডিয়ামে’ রূপ দিয়েছে।

স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী দম্পতির সন্তান হামজা চৌধুরী যখনই দেশের জার্সিতে মাঠে নামেন, তখনই এই গ্রামে লেগে যায় উৎসব। মাঠের লড়াইয়ে হামজার প্রতিটি বল স্পর্শ ও আক্রমণের সঙ্গে সঙ্গেই বড় পর্দার সামনে বসা দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ছে তীব্র উত্তেজনা ও উচ্ছ্বাস।

মাঠে গিয়ে সরাসরি ম্যাচ উপভোগ করার ইচ্ছে থাকলেও শারীরিক অসুস্থতার কারণে গ্যালারিতে যেতে পারেননি হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী। তিনি বলেন, ‘খেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।’

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়। হামজার বাড়িতে একসাথে খেলা দেখে উচ্ছ্বসিত গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ‘হামজা আমাদের গ্রামের গর্ব। দেশের হয়ে সে খেলছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। হামজার বাড়িতেই এখন সবাই মিলে তাঁর খেলা দেখছি।’ সেখানে উপস্থিত অপর এক গ্রামবাসী সফিক মিয়া নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘মনে হচ্ছে, আমরা সবাই যেন স্টেডিয়ামেই বসে আছি।’

গ্রামের তরুণদের মধ্যেও ম্যাচটি নিয়ে দেখা গেছে বাড়তি উত্তেজনা। জসিম চৌধুরী নামের এক তরুণ বলেন, ‘হামজার জন্য গ্রামের সবাই গর্বিত। আমরা চাই, আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতুক।’ প্রথমার্ধ গোলশূন্য থাকলেও জমাট লড়াইয়ের পর ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল আরও ভালো খেলে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনবে বলেই আশা গ্রামবাসীর।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বাহুবলে হামজার উঠানে বড় পর্দায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল দেখছেন গ্রামবাসী

প্রকাশিত হয়েছে: ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬