লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই সাবেক পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়

📰 অনলাইন ডেস্ক নিউজ:
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। বর্তমানে তারা দুজনই গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।
এই রায়ের মাধ্যমে বহুল আলোচিত এ হত্যাকাণ্ডে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬ আয়োজনের উদ্যোগ

বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই সাবেক পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়

প্রকাশিত হয়েছে: ০৭:২৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬