লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় গুরুতর আহত রিকশাচালক, গাড়ি জব্দ

রাজধানীর ব্যস্ততম এলাকা পল্টনের বক্স কালভার্ট রোডে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে ঘটা এই দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর সাবেক এই কর্মকর্তার ব্যক্তিগত গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটি ছিবগাত উল্লাহর ছেলে চালাচ্ছিলেন। তবে ঘটনার পর চালককে আটক করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িটি যে সাবেক অতিরিক্ত আইজিপির এবং তার ছেলেই সেটি চালাচ্ছিলেন—এমন তথ্য পাওয়া গেলেও বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় গুরুতর আহত রিকশাচালক, গাড়ি জব্দ

প্রকাশিত হয়েছে: ০২:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬