লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি

রাজধানীর রামপুরায় অবস্থিত একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত 'স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির' কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির দুই নেটওয়ার্ক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত অতর্কিতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির ঘটনায় হাবিবুর রহমানের বাম হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লেগেছে। দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। হামলার বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬