লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণ ও গ্রেনেড উদ্ধারের পর সব বিমানবন্দরে হাই অ্যালার্ট

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথে দুটি গ্রেনেড উদ্ধার এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ককটেল বিস্ফোরণের পর দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কাবস্থা বা ‘হাই অ্যালার্ট’ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দুটি পরপর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সাধারণ যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি নিয়ে নানা প্রশ্ন উঠছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ই নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। তিনি বিষয়টি অবহিত করলে বিমানবন্দর থানা পুলিশ ফাঁড়ির টহলরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ দ্রুত ঘটনাস্থলে যান। পরবর্তীতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। অত্যন্ত স্পর্শকাতর এই কেপিআই স্থাপনার গেটে গ্রেনেড মেলায় ব্যাপক নিরাপত্তা শঙ্কা তৈরি হয়। এর একই সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, ককটেলগুলো বিমানবন্দরসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে ছোড়া হয়েছিল।

বেবিচক সূত্রে জানা গেছে, তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছ। এসব ঘটনার পর বেবিচক সদরদপ্তর থেকে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে চব্বিশ ঘণ্টা কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) সম্প্রতি বাংলাদেশে একটি নিরাপত্তা অডিট সম্পন্ন করেছে এবং এতে ভালো ফলের আশা করছে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে নিরাপত্তার বহুপক্ষীয় দায়বদ্ধতা নিয়ে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। বর্তমানে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা দেয় এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক), বাইরের অংশ সামলায় পুলিশ এবং প্রবেশপথের নিরাপত্তায় থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, তিনটি সংস্থার কাজের ক্ষেত্রে স্পষ্ট সমন্বয়ের অভাবে সুরক্ষায় বারবার বিপজ্জনক ফাঁক থেকে যাচ্ছে।

নিরাপত্তা শঙ্কার এই প্রভাব নিয়ে এখন আলোচনা চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল উদ্বোধন এবং আইকাও অডিটের রেটিং ঘিরে। ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ৩য় টার্মিনালটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাজ শুরু করতে পারেনি। সরকার আগামী ১৬ই ডিসেম্বর আংশিক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে এবং জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের পরিচালনা চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। সূত্রগুলোর মতে, চুক্তি সইয়ের পর ট্রায়াল রান চালানোর জন্য পর্যাপ্ত সময় এমনিতেই হাতে নেই, তার ওপর এমন অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিদেশি পরিচালকদের মনে সংশয় তৈরি করতে পারে। দ্বিতীয়ত, আইকাও অডিটের আন্তর্জাতিক মূল্যায়নে বিমানবন্দরের প্রবেশপথে গ্রেনেড উদ্ধারের মতো সংবাদ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রেটিং কমলে বিদেশি এয়ারলাইন্সগুলো ঢাকায় ফ্লাইট পরিচালনা কমিয়ে দেওয়ার ঝুঁকিতে থাকবে, যা সরাসরি বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

বর্তমানে শাহ মখদুম বিমানবন্দর দিয়ে শুধুমাত্র অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল করলেও শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রতিদিন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাগামী হাজার হাজার যাত্রী আসা-যাওয়া করেন। নিরাপত্তা বিষয় বিশ্লেষণ করে এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম জানান, বিমানবন্দর সরকারের অত্যন্ত সংবেদনশীল কেপিআই এলাকা এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য দুষ্কৃতকারীদের কাছে এটি একটি প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। তাই এখানে বাড়তি সতর্কতা প্রয়োজন। আন্তর্জাতিক রেটিং সম্পর্কে তিনি বলেন, সঠিকভাবে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা গেলে অডিটে বড় প্রভাব নাও পড়তে পারে, কিন্তু বহির্বিশ্বে নেতিবাচক ইমেজ তৈরি হওয়া ঠেকানো দরকার। তিনি এপিবিএন ও এভসেকের মধ্যে স্পষ্ট দায়িত্ব বণ্টন করে সমন্বিত নিরাপত্তা (ইন্টিগ্রেটেড সিকিউরিটি) কাঠামো গড়ে তোলার পরামর্শ দেন।

অন্যদিক বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানান, বিমানবন্দরে সর্বদাই উচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয় এবং অডিট চলাকালে যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় ছিল তা বহাল রাখার নির্দেশ জারি করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে বলেন, সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির সর্বশেষ বৈঠকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে যে এপিবিএন ল্যান্ডসাইডের বাইরের এলাকা এবং বেবিচক ভিতরের অংশের নিরাপত্তা তদারকি করবে। সে অনুসারেই দেশের সার্বিক পরিস্থিতিতে সব বিমানবন্দরকে সতর্ক রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

ককটেল বিস্ফোরণ ও গ্রেনেড উদ্ধারের পর সব বিমানবন্দরে হাই অ্যালার্ট

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬