লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। গত ১৫ নভেম্বর রোববার এই রদবদলের সিদ্ধান্তের অংশ হিসেবে সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই রদবদলের মাধ্যমে চারটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) পদসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) শীর্ষ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক করা হয়েছে। এছাড়া বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

বাংলাদেশ সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

প্রকাশিত হয়েছে: ০৪:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬