০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস সময়ের আগেই তালা! যশোরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

অনলাইন ডেস্ক নিউজ:

Thank you for reading this post, don't forget to subscribe!

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত সময়ের আগেই অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে।
অনুসন্ধান টিম সরেজমিনে গিয়ে দেখতে পায়, বিকাল আনুমানিক ৩টা ৩৫ মিনিটেই অফিসে তালা ঝুলিয়ে চলে গেছেন সংশ্লিষ্টরা। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
অফিসের আশপাশে উপস্থিত স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে জানান, “আপনারা আসার কিছুক্ষণ আগেই অফিস সহকারী অফিস বন্ধ করে চলে গেছেন। এখানে সাধারণ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না। কাজের জন্য এলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।”
স্থানীয়রা আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে কাজ করাতে ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে কাজ করতে অনীহা দেখানো হয় বলেও জানান তারা।
এলাকাবাসীর প্রশ্ন, “সরকারি অফিস যদি নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়, তাহলে জনগণ কোথায় যাবে? সরকারি সব সুবিধা ভোগ করলেও নিয়ম মানা হচ্ছে না কেন?”
এ বিষয়ে ইছালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি অন্য একটি কাজে বাইরে ছিলেন এবং অফিস সহকারীকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তবে কেন অফিস বন্ধ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
অন্যদিকে, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

অফিস সময়ের আগেই তালা! যশোরে ভূমি অফিসে অনিয়মের অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

প্রকাশিত হয়েছে: ১২:৪৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬