লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর রূপনগরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম

রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের খাবারের বিরতিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন।

ঘটনাটি ঘটে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র অনুযায়ী, ওই নারী শ্রমিক যখন বাসার দিকে যাচ্ছিলেন, তখন ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে ওই নারী শ্রমিকের ওপর এমন হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

সহিংসতা ও আ.লীগ পুনর্বাসনের প্রতিবাদে ২১ নভেম্বর জামায়াতের বিক্ষোভ

রাজধানীর রূপনগরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম

প্রকাশিত হয়েছে: ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬