লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে ৬ মানবপাচারকারীসহ ভারতীয় নারী আটক

কুমিল্লা সীমান্তে পৃথক পৃথক অভিযানে তালিকাভুক্ত ছয় মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত সোমবার রাতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ বিজিবি ও ৬০ বিজিবি এই অভিযানগুলো পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার সালদানদী, শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়েছে।

আটক ছয় মানবপাচারকারী হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকার জীবন মিয়া (২৮) ও খোকন (৪৮), শশীদল এলাকার জিলানী (২৫), হরিমঙ্গল এলাকার টুটুল খান টিটু (৩০) ও আপন (৩৩)। এছাড়া কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর এলাকার শরিফুল ইসলাম (৩৩) আটক হয়েছেন।

অভিযানে আটক ভারতীয় নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সোনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয় বাস্তবায়নে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান ও নিয়মিত টহল ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সীমান্তে ৬ মানবপাচারকারীসহ ভারতীয় নারী আটক

কুমিল্লা সীমান্তে ৬ মানবপাচারকারীসহ ভারতীয় নারী আটক

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬