লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় তদন্তের আহ্বান জানাল জাতিসংঘ

বাংলাদেশে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের হামলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট করেছে যে, সব ধরনের সহিংসতার ঘটনার বিষয়ে জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন।

সোমবার (১৬ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ বিষয়ে কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি উঠে এসেছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের অন্তত এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছেন।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যিনি ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, অধ্যাপক ইউনূসের প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

সাংবাদিক জাতিসংঘের কাছে জানতে চেয়েছিলেন, এই ঘটনাকে সংস্থাটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে কি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য আছে কি না। জবাবে ফারহান হক বলেন, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার থাকলেও প্রতিবাদের নামে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় তদন্তের আহ্বান জানাল জাতিসংঘ

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় তদন্তের আহ্বান জানাল জাতিসংঘ

প্রকাশিত হয়েছে: ১১:৩০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬