লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বিষয়ে ফেল করলেও এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য হওয়ার পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের মাধ্যমে যাদের ফলাফল দুই বিষয়ে ফেল এসেছে, তারাও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। এর আগে সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পেরেছেন। এছাড়া কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও তথ্য জানা যাচ্ছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছিল। পুনঃনিরীক্ষণের ফলে অনেক শিক্ষার্থীর ফলের পরিবর্তন হয়েছে, যার ফলে আগে তিন বিষয়ে অকৃতকার্য থাকা শিক্ষার্থীদের অনেকে এখন দুই বিষয়ে ফেল করেছেন। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এই পরিবর্তিত ফলাফলের ভিত্তিতেই তারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

খেলাপি ঋণ বৃদ্ধির দায় দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়মের ফল: বাংলাদেশ ব্যাংক

দুই বিষয়ে ফেল করলেও এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ

প্রকাশিত হয়েছে: ০৭:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬